যশোরে টিউশন সেবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন টিউশন সেবা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন।
টিউশন সেবা যশোরের সহ-সভাপতি সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রথম আলো প্রত্রিকার যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর বিমান বন্দরের ফায়ার অপারেটর রাশেদ খান, টিউশন সেবা যশোরের সভাপতি রেজোওয়ান রনি, সাধারণ সম্পাদক ফয়সাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কবির, সহ-সভাপতি সুরাইয়া সুলতানা সাথী, নির্বাহী সদস্য শাহিন হোসেন, সুমি আক্তার, উপদেষ্টা আয়ূব হোসেন, আশিক ইকবাল, আফরোজা সুলতানা মৌ, যশোর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন তাবাসসুম ও নাজিরা ইয়াসমিন মিম।