যশোরে জেনারেল হাসপাতালের ১০ বছরের পরিত্যক্ত মালামাল ধ্বংস

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে দীর্ঘ ১০ বছর ধরে পড়ে থাকা মালামাল ধ্বংস করা হয়েছে। পরিত্যক্ত মালামালের মধ্যে রয়েছে বিছানার চাদর, কম্বল, ফোম, বেড, স্টিলের গামলা প্রভৃতি।
রোববার সকাল ১১টায় হাসপাতালের পেছনে খোলা জায়গায় এগুলো পুড়িয়ে ফেলা হয়। স্টিলের তৈরি কিছু মালামাল নিলামে বিক্রি করার জন্যে স্টোরে রেখে দেয়া হয়েছে। মালামাল ধ্বংস করার সময় যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হারুন-অর-রশিদ জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জনের প্রতিনিধিসহ হাসপাতাল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।