যশোরে জুডো প্রশিক্ষণ সমাপ্ত

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে ১৫ দিনব্যাপী জুডো প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারির তৃতীয় তলায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হীরা। যশোর জুডো পরিষদের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এজেডএম সালেক, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক শহিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জুডো পরিষদের সম্পাদক সৈয়দ আলী আনোয়ার।