যশোরে ছাত্রদলের প্রস্তুতি সভা

0

 

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুর ইলসামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে প্রতি বছরের ন্যায় এবারও জেলা ছাত্রদলে অধীনস্থ সকল ইউনিটের পৃথক আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, সহসভাপতি খান মোহাম্মদ আলী রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সাগর, শফিকুল ইসলাম জয়, আকাশ মোল্লা, শেখ শরিফুল ইসলাম রিংকু, শিহাবুর রহমান, সহসাধারণ সম্পাদক আহমেদ আলআমীন, মিরাজ মাহমুদ খান, প্রচার সম্পাদক রাজিব্লু হক তূর্য্য, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জীবন, ঝিকরগাছা উপজেলা আহবায়ক আশরাফুল আলম রানা, পৌর আহবায়ক শাখার শামীম রেজা, চৌগাছা উপজেলা আহবায়ক শাখার জসিম উদ্দিন, অভয়নগর উপজেলা আহবায়ক নাইম উদ্দিন বিজয়, সদস্যসচিব তকিবুর রহমান, শার্শা উপজেলা সদস্য সচিব সবুজ হোসেন খান, মনিরামপুর উপজেলা সদস্য সচিব জুয়েল রানা, বাঘারপাড়া উপজেলা সদস্য সচিব পারভেজ রহমান, নওয়াপাড়া পৌর আহবায়ক আসাদুজ্জামান ইমন, বেনাপোল পৌর সদস্যসচিব ইশতিয়াক শাওন, নওয়াপাড়া কলেজের সদস্য সচিব আরশাদুল ইসলাম প্রমুখ।