যশোরে গাঁজা ও চাকুসহ আটক ২

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে তিনশ’ গ্রাম গাঁজা ও একটি চাকুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মোল্লাপাড়া নদীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- শহরের মোল্লাপাড়া (আমতলা ডেইজি মেম্মর এর পাশের গলি) মৃত খাইরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ও মোশারফের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রব বাবুর ছেলে ইমন হোসেন। এ ঘটনায় কোতয়ালি থানায় আলাদা দু’টি মামলা হয়েছে।
সদর ফাঁড়ি পুলিশ জানিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে মোল্লাপাড়া নদীরপাড় এলাকায় অভিযান চালানো হয়। রাত সাড়ে ৯ টার দিকে রমজানের চা দোকানের পাশ থেকে ইমন হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেড়শ’ গ্রাম গাঁজা ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
অপর এক অভিযানে রাত পৌনে ৯ টার দিকে মোল্লাপাড়া নদীর পাড় অগ্রণী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে জহিরুল ইসলামকে দেড়শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।