যশোরে গণঅধিকার পরিষদের দুই নেতার পদত্যাগ

0

স্টাফ রিপোর্টার ॥ গণ অধিকার পরিষদ যশোর সদর উপজেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক রাফাত রহমান দ্বীপ এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিক সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

শনিবার গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তারা এই পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তারা বলেন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী হলেও গতানুগতিক ধারার বাইরে রাজনীতি করার উদ্দেশ্যে আমরা গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, গণঅধিকার পরিষদ বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশপন্থী রাজনীতি না করে বিভাজনের রাজনীতির দিকে ধাবিত হচ্ছে।

তারা আরও জানান, ‘এমতাবস্থায় নিজেদের আদর্শের সঙ্গে সমঝোতা করে রাজনীতি করা আমাদের পক্ষে সম্ভব নয়।’ এই কারণে তারা সজ্ঞানে ও স্বেচ্ছায় গণ অধিকার পরিষদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন।