যশোরে খেলাফত মজলিসের কমিটি গঠন বেলায়েত সভাপতি, মাসুম বিল্লাহ সাধারণ সম্পাদক

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোর-খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ কাসেমী।

হাফেজ মাওলানা বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা মাসুম বিল্লাহর পরিচালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা রমিজুদ্দীন, মাওলানা নজিরুদ্দীন ও মুফতী হাফিজুর রহমানসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বৈঠক শেষে উপস্থিত নেতৃবৃন্দের সার্বিক পরামর্শক্রমে হাফেজ মাওলানা বেলায়েত হোসেনকে সভাপতি এবং মাওলানা মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার ৪৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।