যশোরে কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নানা আয়োজনে দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ অনুষ্ঠান হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার সাজেদ রহমান বকুল, মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি তৌহিদ মনি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ। যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও সমাজের কথা বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কালবেলা পত্রিকার যশোর প্রতিনিধি ইমরান হোসেন পিংকু। এসময় দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলুসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।