যশোরে এনডিএফের লাল পতাকা মিছিল

0

স্টাফ রিপোর্টার॥ বুধবার দুপুরে যশোর জেলা কার্যালয় থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির এক লালপতাকা মিছিল হয়।

সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি পাইপপট্টি মোড় থেকে শহর প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক ও যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করেন। তারা কৃষক যাতে তার পণ্যের ন্যায্য মূল্য পান সে ব্যাপারে সরকারের পদক্ষেপ দাবি করেন। বিজ্ঞপ্তি ।