যশোরে উলামাদের সম্মানে ইফতার মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে উলামাদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ উলামা মাশায়েখ পরিষদ। বাংলাদেশ উলামা মাশায়েখ পরিষদ যশোর জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম রসুল, মাওলানা রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য শাহাবুদ্দীন বিশ্বাস, আবুল হাশিম রেজা, গাজীপুর রউফিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা নাজির হোসাইন প্রমুখ।