যশোরে ইনকিলাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল যশোরে পালিত হয়েছে দৈনিক ইনকিলাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোর জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের কেক কাটেন। সাইফুজ্জামান পিকুল বলেন, দৈনিক ইনকিলাব সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের মানুষের আশা আকাক্সক্ষা পূরণ করার চেষ্টা করে। প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান তোতা যশোরের মানুষের কাছে ইনকিলাবকে পাঠক প্রিয় করে তোলেন। তিনি তার আত্মার শান্তি কামনা করে পত্রিকার আরো অগ্রগতি প্রত্যাশা করেন।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, গ্রামের কাগজের সম্পাদক যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন অর রশিদ, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাজেদ রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহীদ জয়। অনুষ্ঠানের শুরুতে ইনকিলাবের বিশেষ প্রতিনিধি, মিজানুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে মিনিট নীরবতা পালন করা হয়। মরহুমের পুত্র ইনকিলাব যশোর অফিসের স্টাফ রিপোর্টার সাহেদ রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।