যশোরে অ্যাপেক্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ অ্যাপেক্স ক্লাব অব যশোরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত এবং দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার আইনজীবী ভবন মিলনায়তনে ইফতার পূর্বক এক অনুষ্ঠানের মাধ্যম তাদের মাঝে ঈদসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব। অ্যাপেক্স ক্লাব অব যশোরের সভাপতি মীর কামরুজ্জামান মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , সহসভাপতি মমতাজ খাতুন, জসিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু, সাবেক সভাপতি গাজী মোহাম্মদ আলী, অ্যাপেক্সিয়ান জেএম ইকবাল হোসেন, নজরুল ইসলাম বুলবুল, রওশন আরা রাশু, দেলোয়ার হোসেন, ডা. আব্দুল মতিন, কামরুজ্জামান মিলন, আজহার হোসেন স্বপন, আমিনুর রহমান পিন্টু, আসাদুজ্জামান ফিরোজ প্রমুখ। ইফতার সংগঠনে প্রয়াত সদস্য ও তাদের স্বজনদেন আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়।