যশোরের খোলাডাঙ্গায় সজল হত্যায় ব্যবহৃত বার্মিজ চাকুসহ গ্রেফতার ১

0

স্টাফ রিপোর্টার, ১২ নভেম্বর, লোকসমাজ।। যশোর শহরতলীর খোলাডাঙ্গায় ব্যবসায়ী নেতা জামায়াত কর্মী আমিনুল ইসলাম সজল হত্যা মামলার আসামি সাদমান রহমান লাবিব (২১)কে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় এ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বার্মিজ চাকু উদ্ধার হয়েছে।

মঙ্গলবার এক বার্তায় ডিবি পুলিশ জানিয়েছে- উল্লিখিত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা দেবাশীষ কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম সোমবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার সুজলপুর গ্রাম থেকে লাবিবকে গ্রেফতার করা হয়। সে খোলাডাঙ্গা গ্রামের আলম শেখের ছেলে। তার স্বীকারোক্তিতে ওই গ্রামের তরিকুল ইসলামের বাড়ির পাশ থেকে সজল হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।  এর আগে এ হত্যার মূল আসামি স্মরণসহ তিন জনকে আটক করেছে র‌্যাব ও ডিবি।

ডিবি আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবিব দোষ স্বীকার করে এবং আদালতে জবানবন্দী দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাকে মঙ্গলবার বিকেলে আদালতে নেওয়া হয়েছে।