মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ও শামীম সম্পাদক নির্বাচিত

0

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে উপজেলা প্রেস ক্লাব কমিটি গঠন হয়েছে। এইচ এম শহিদুল ইসলামকে সভাপতি ও শামীম আহসান মল্লিককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার নির্বাচন কমিশনার উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সালে এ কমিটি ঘোষণা দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি রমিজ উদ্দিন শেখ ও এস এম সাইফুল ইসলাম, সহ সম্পাদক শীবস্বজল যীসু ঢালী, একলাস হোসেন শেখ, অর্থ ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক তাজুল ইসলাম বাবলু, কার্যনির্বাহী সদস্য আবু সালেহ, এম এ জলিল ও মেজবাহ্ ফাহাদ।