মোরেলগঞ্জে শ্রীগুরু সংঘের উৎসবে মঙ্গল শোভাযাত্রা

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বী শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৩তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রায় ভক্তদের ঢল নামে।
শনিবার বেলা ১১ টার দিকে শ্রীগুরু সংঘের উদ্যোগে সেরেস্তাদারবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। সভায় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অসীম কর্মকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, মন্দির কমিটির সভাপতি সোমনাথ দে, সদস্য সচিব দিপক কর্মকার, মিলন কর্মকার, অজিত সাহা।
আলোচনা শেষে আগত ভক্তবৃন্দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান উপলক্ষ্যে ৫দিন ব্যাপী অনুষ্ঠান মালায় গিতাপাঠ প্রসাদ বিতরণ, বস্ত্র বিতরণ, ২৪ প্রহরব্যাপী অখ- তারকব্রক্ষ্র মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।