মোরেলগঞ্জে শেষ হলো ভূমি সংরক্ষণ বিষয়ক দু দিনের কর্মশালা

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোরেলগঞ্জ উপজেলায় আধুনিক ল্যান্ড ডিজিটালাইজেশন প্রসেস সম্পর্কে অবহিতকরণ ও এ বিষয়ে দক্ষ করে তোলা শীর্ষক প্রশিক্ষণ শনিবার শেষ হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান। দুটি সেশনে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেন উপজেলা নিবার্হী অফিসার মো.জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান, উপজেলা সাব রেজিস্ট্রার পার্থ মুখার্জী, ফকিরহাট উপজেলার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাকির হোসেন ও বহুরবুনিয়া ইউনিয়নের ভূমি কর্মকর্তা গাজী শামীম আহসান। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা , ইউনিয়ন সচিব, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, দলিল লেখক ও সুধিজনসহ বিভিন্ন পর্যায়ে ৩৬ জন অংশগ্রহণ করেন।