মোরেলগঞ্জে প্রয়াত সংসদ সদস্য ডা. মোজাম্মেল স্মরণে দোয়া মাহফিল

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাট-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন স্মরণে সোমবার বিকেলে বারইখালী ইউনিয়নে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিক মিয়া বালিকা দাখিল মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও বারইখালী ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত মিলাদ, দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম। বারইখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লালের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রখেন, বারইখালীর সাবেক চেয়ারম্যান আউয়াল খান মহারাজ, উপজেলা সাবেক যুবলীগ সভাপতি আওয়ামী লীগ নেতা মুসফিকুর রহমান নাহার, জেলা পরিষদের সদস্য মাকসুদা আকতার মুক্তা, মোরেলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন, যুবলীগ নেতা বদিউজ্জামান হিরু প্রমুখ। মানিক মিয়া বালিকা দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত স্মরণসভা শেষে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়।