মৃত্যুর কারণে খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্র তার মৃত্যুর কারণে আইনগতভাবে কার্যক্রম সমাপ্ত হিসেবে বিবেচিত হয়েছে।