মুক্তিযোদ্ধা সামসুর রহমানের স্মরণসভা

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা॥ বীর মুক্তিযোদ্ধা ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম শেখ সামসুর রহমানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন। বুধবার মাগরিব বাদ উপজেলার চালিতাবুনিয়া বাজারের টোল সেটে এ সভা অনুষ্ঠিত হয়। শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শেখ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহসভাপতি মেজবাহ উদ্দীন খোকন, শেখ আসাদুজ্জামান,এম ওয়াদুদ আকন প্রমুখ।