মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি: সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

0
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে স্থানান্তর করা হয়েছে মির্জা আব্বাসকে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে শায়রুল কবির জানান, মির্জা আব্বাস বর্তমানে স্থিতিশীল আছেন এবং সীমিতভাবে সবার সঙ্গে কথা বলতে পারছেন। এর আগে গত ১৫ মার্চ তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

এদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। গত মঙ্গলবার তিনি সেখানে পৌঁছান এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। দলের সিনিয়র এই দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।