মিথ্যা অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে সার ডিলারের সংবাদ সম্মেলন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছায় একটি চক্রের মিথ্যা অপপ্রচার, পথরোধ করে চাঁদাবাজি ও সার ছিনতাই চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স শয়ন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি সার ডিলার আতিকুর রহমান লেন্টু।

শনিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ৩৫ বছর ধরে চৌগাছা বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি একটি স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যম তার এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছে।

তারা রাস্তাঘাট থেকে বিসিআইসি অনুমোদিত সার ডিলারদের বৈধ ক্যাশ মেমো ও সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করা সারবাহী গাড়ি আটকে মোটা অংকের চাঁদা দাবি করছে এবং সার ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছে।

​এ অবস্থায় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব বন্ধে তিনি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।