মাগুরায় পানিতে ডুবে চাচাতো ভাই দুই শিশুর মৃত্যু

0

মাগুরা সংবাদদাতা, লোকসমাজ : মাগুরার মহম্মদপুর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের চাচাতো ভাই দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—ওই গ্রামের আলী নূরের মেয়ে রাইসা (২) এবং তার ভাই আমিনুরের মেয়ে রাবিয়া (৩)।

পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে সবার অগোচরে খেলতে খেলতে দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।

পরে দ্রুত উদ্ধার করে তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিবুল হাসান তাদের মৃত ঘোষণা করেন।