মাগুরার শিশু আছিয়া হত্যা মামলা: হাইকোর্টের রায় পিছিয়ে আগামী সোমবার দিন ধার্য

0
আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের হাইকোর্টের রায় পিছিয়ে আগামী সোমবার দিন ধার্য করেছেন আদালত।। ছবি: সংগৃহীত

আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণার দিন পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট। আগামী সোমবার এ মামলার রায় ঘোষণার জন্য নতুন দিন ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।