মহেশপুর ৩২ পিস স্বর্ণের বারসহ একজন আটক

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতে পাচারকালে আবারও সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে।  শনিবার উপজেলার যাদবপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজিরও বেশি ৩২ পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে ৫৮ বিজিবি। মহেমপুরের যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমাম যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।
৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেলে একটি স্বর্ণের বারের চালান সীমান্তে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থান নেয় বিজিবি। এরপর বিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ইমাম হোসেনকে আটক করা হয়। তার শরীর তল্লাশি ৩২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। বিজিবি কর্মকর্তা আরও জানান, আটক স্বর্ণের ওজন ৩ কেজি ৭শ ১৯ গ্রাম। আনুমানিক মুল্যে ২ কোটি ৬৪ লাখ ৫শ ৮৫ টাকা।