মহেশপুর সীমান্তে ফেনসিডিল মদ ও ইয়াবা জব্দ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার যাদবপুর ও সামন্তা সীমান্তে ভারতীয় ফেনসিডিল, মদ ও ইয়াবা জব্দ করেছে ৫৮ বিজিবি। ৫৮ বিজিবি সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, যাদবপুর বিওপির টহল দল বেতবাড়িয়া মাঠের ভেতর থেকে ৩৯৭ বোতল ফেনসিডিল জব্দ করে। অন্যদিকে সামন্তা বিওপির টহল দল বাঁশবাড়িয়ায় একটি মেহগুনি বাগানের ভেতর থেকে ৯০পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে মাদক আইনে পৃথক মামলা হয়েছে।