মহেশপুর সীমান্তে নারী,পুরুষ-শিশুসহ আটক পাঁচ বাংলদেশি

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-পুরুষ ও শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

আটকদের মধ্যে রয়েছে ২জন পুরুষ, ২ জন নারী ও একজন শিশু। শনিবার বিকেল ৫ টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর ৫৮বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, ৫৮ বিজিবির বাঘাডাঙ্গা ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।