মহেশপুরে সাংবাদিক ইব্রাহিম আলমের মৃত্যু

0

 

মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিক ইব্রাহিম আলম মৃত্যু বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে নিজ বাস ভবনে তিনি মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তিনি মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বৃহস্পতিবার দুপুরে কারবালা জামে মসজিদে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে। ১৯৮১ সালে ইব্রাহীম আলম দৈনিক বাংলার বাণী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এর পর তিনি দৈনিক রানার, দৈনিক তথ্য পত্রিকায় কাজ করেছেন।
এদিকে সাংবাদিক ইব্রাহিম আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক অসীম মোদক, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক বাবর আলী বাবু প্রমুখ।