ফ্রান্সের নতুন কোচ জিদান

0
ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিনেদিন জিদান।। ছবি: সংগৃহীত
ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
আজ এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। জাতীয় দলের সঙ্গে জিদানের এই চুক্তি থাকবে ২০৩০ সাল পর্যন্ত।

বিশ্বকাপের পরপরই সাবেক কোচ দিদিয়ের দেশমের বিদায়ের সময় থেকেই ফরাসি সংবাদমাধ্যমগুলোতে জিদানের দায়িত্ব নেওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে সেই প্রক্রিয়ারই আনুষ্ঠানিক ঘোষণা এল।

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে দেশকে বিশ্বকাপ জেতানো জিদান এর আগে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের দায়িত্ব সামলে কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়েন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর থেকে তিনি কোচিংয়ের বাইরে ছিলেন।

সম্প্রতি শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। সেই ধাক্কা কাটিয়ে নতুন ফুটবল অধ্যায় শুরুর লক্ষ্যেই দায়িত্ব দেওয়া হচ্ছে ৫৪ বছর বয়সী এই ট্যাকটিশিয়ানকে।

দায়িত্ব গ্রহণের পর জিদান জানান, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু হতে পারে না এবং এই দায়িত্ব গ্রহণ করা তাঁর জন্য আনন্দের পাশাপাশি চরম গর্বের।

তিনি আরও বলেন, এই পদপ্রাপ্তি বড় একটি দায়িত্বের বিষয়। সুযোগটি দেওয়ার জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ও নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানিয়ে জিদান ব্যক্ত করেন, জাতীয় দলকে ঘিরে তাঁর অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

২০২১ সালে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

আগামী ২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ফরাসি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে জিদানের নতুন সফর আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে।