মহেশপুরে বাইতুল নাজাত কারিগরি এতিম খানার উদ্বোধন

0

 

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরে বোয়ালিয়া গ্রামে বাইতুল নাজাত কারিগরি এতিম খানার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে শুভ উদ্বোধন করেন।
মহেশপুর সরকারী ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি আলহাজ। ফসিয়ার রহমান ,সাফদারপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহাজান আলী,কবি ও সাহিত্যাকি ডাঃ আলাউদ্দীন আলী, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন,মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান, মহেশপুর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর কবির প্রমুখ।