মহেশপুরে নকশা জালিয়াতি করে ভবন নির্মাণের অভিযোগ

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর পৌর এলাকায় প্রতিবেশী সাহাবুদ্দিন মহুরির বিরুদ্ধে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ এনেছেন রাজিয়া খাতুন নামে নারী।

অভিযোগ রয়েছে,দলিলে তথ্য গোপন করে পৌরসভার নকশা অনুমোদন করেন সাহাবুদ্দিন মহুরি। ৭ ফুট রাস্তার ৪ ফুট দখল করে ঘর নির্মাণ শুরু করেন তিনি। এ নিয়ে রাজিয়া আক্তার পৌরসভায় অভিযোগ দিলে তদন্তে এই নকশা জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।

এ বিষয়ে জানতে সাহাবুদ্দিন মহুরিকে মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

অভিযোগের ব্যাপারে নির্বাহী সোহেল রানা বলেন, কাজ তো হওয়ার কথা না। আমরা বিষয়টি দেখছি। পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন বলেন, যেহেতু অভিযোগ আছে তাই এখন ভবন নির্মাণ করতে পারবেন না। কাজ বন্ধের বিষয়টি আমি দেখছি।