মহেশপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে কমিটিতে নুরুল ইসলাম এরশাদকে আহবায়ক ও আব্দুল মালেককে সদস্য সচিব করে ২১ সদস্যের মহেশপুর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়। বুধবার বিকেলে মহেশপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে নতুন আহবায়ক ও সদস্য সচিবসহ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে উপজেলা সদরে বের করা হয় আনন্দ মিছিল। পরে আহবায়ক কমিটির সদস্যরা সারা দেশে একের পর এক ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।