মনিরামপুরে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরের কোনাকোলা বাজারে সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি জমি থেকে অবৈধ ৬ টি পাকা স্থাপনা(দোকান) উচ্ছেদ করে দুই শতক জমি উদ্ধার করেছে। সহকারী কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা বাজারে বিগত ২০২২ সালে দুই শতক সরকারি জমি দখল করে ৬টি পাকা স্থাপনা (দোকান) নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে স্থানীয় মৃত রেজাউল করিমের ছেলে রিফাত ও তার পরিবারের লোকজন দুর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদের নেতৃত্বে ওই জমি দখল করা হয়। দখলের পর সেখানে ছয়টি দোকান নির্মাণ করে বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়।