মনিরামপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে মঙ্গলবার তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।উপজেলা পরিষদ চত্বরে অয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মাদ গাজী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ সাইদ রেজা,কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন শাহনাজ,কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম,সমাজসেবা অফিসার রোকনুজ্জামান,যুব উন্নয়ন অফিসার রেজাউল হক প্রমুখ।