মনিরামপুরের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী সংবর্ধিত

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোর-৫ মনিরামপুরের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, সরকার স্থায়ীভাবে ভবদহের সমস্যা সমাধানের জন্যে কম চেষ্টা করেনি। তবে কিছু মানুষের অনিয়ম আর দুর্নীতির কারণে তার সুফল জনগণ সঠিকভাবে পায়নি। ফলে এখন থেকে ভবদহ সমস্যা সমাধানে সার্বোচ্চ গুরুত্বারোপ করা হবে। রোববার দুপুরে পৌরশহরের দক্ষিণমাথায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষের পরিচালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, স ম আলাউদ্দীন, নেহালপুর ইউপি চেয়ারম্যান এমএম ফারুক হোসাইন, পৌর কাউন্সির আদম আলী, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, তাজাম্মুল হোসাইন টিটো প্রমুখ।