ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

0
ভারতের নতুন দিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, সে বিষয়ে ঢাকা সন্তুষ্ট নয়। মূলত আমন্ত্রণের এই প্রক্রিয়াজনিত অসন্তোষের কারণেই প্রধানমন্ত্রীর সফরটি হচ্ছে না।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নতুন দিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের শীর্ষ সম্মেলনের মূল আয়োজক দেশ ভারত।