‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ আটকে দিয়েছে পুলিশ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ জুলাই ঐক্যের ডাকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন’ কর্মসূচি রাজধানীর উত্তর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ। বুধবার বিকালে রামপুরা ব্রিজ থেকে মিছিল নিয়ে যাওয়ার পথে উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে পুলিশ তাদের আটকে দেয়।

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে বুধবার বিকালে ‘মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন’ কর্মসূচি শুরু করেছিল জুলাই অভ্যুত্থানের একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, “তাদের হোসেন মার্কেটের সামনে আটকে দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) বুধবার দুপুর থেকে কয়েক ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সেখানে বলা হয়, “চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপনাদের নজরে আনা যাচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকার আইভ্যাক আজ দুপুর ২টায় বন্ধ করা হবে। আজকের দিনে ভিসা আবেদন জমার স্লট যাদের রয়েছে, তাদেরকে পরবর্তী অন্যদিনে স্লট দেওয়া হবে।”