বেসরকারী জুট মিল শ্রমিকদের আজ শ্রম পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

শেখ বদর উদ্দিন, ফুলবাড়ীগেট, খুলনা॥ খুলনায় ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স, মহসেন, সোনালী, এ্যাজাক্স জুট মিল চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে আজ ২ জানুয়ারি রবিবার খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফলের লক্ষে এক প্রস্তুতি সভা মহসেন জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমির মুন্সির সভাপতিত্বে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, মোঃ লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান, কাশেম মুন্সি, মো বাবলু, মোঃ শহিদ সরদার, আইনউদ্দিন, মো. ইসমাইল, বাবুল শেখ, মো. আলম, এরশাদ আলী সার্জেন্ট, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা ইকবাল বিশ^াস, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান (আশা) , ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, হাশেম গাজী, মোঃ আল মামুন গাজী, মেহেদী হাসান, মোঃ কেসমত আলী, মোঃ সোলায়মান, খায়রুল আলম, মোঃ আলাউদ্দিন, সবুর, আলম, আঃ রশিদ, হাছান, আতাউর,আবুল কাশেম, আবুল হোসেন, প্রমুখ ।