বেনাপোল বন্দর পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

0

বেনাপোল সংবাদদাতা॥ পদ্মাসেতু হয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মন । বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ভারতীয় হাইকমিশনার বেনাপোল তিনি বন্দরে এসে পৌঁছালে বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপহাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন,ডেপুটি কমিশনার তানভীর আহমেদ,ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া, ভারত- বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ  উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং বন্দর ঘুরে দেখেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ভারতের বিশেষ করে কোলকাতার সাথে যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পদ্মাসেতুর সাথে রাস্তা প্রশস্ত হওয়া জরুরি। এ সময় সাংবাদিকরা পেট্রাপোল ইমিগ্রেশনে বিএসএফ এবং ইমিগ্রেশন পুলিশ দ্বারা যাত্রী হয়রানি নিয়ে অভিযোগ করলে তিনি দ্রুত সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।