বেনাপোলে বিপুল ভারতীয় নকল ওষুধসহ অবৈধ পণ্য নিয়ে কভার্ডভ্যান আটক

0

নাভারণ (যশোর) সংবাদদাতা॥ বেনাপোল স্থলবন্দরের সিজিসি ৯ গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশী ও ভারতীয় নকল ওষুধ, শাড়ি, থ্রিপিসসহ একটি কভার্ডভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমসের ইনভেজটিকেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) টিমের সদস্যরা। গতকাল দুপুরে এ চালানটি আটক করা হয়। উপ কমিশনার এস এম শামীমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো ন-১৩-৬৪০৮) বিপুল পরিমাণ নকল ওষুধ, শাড়ি ও থ্রিপিস সিজিসি ৯ নম্বর গেট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপ কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যান থেকে শাড়ি, থ্রিপিস ও বিপুল পরিমাণ নকল ভারতীয় ওষুধ পাওয়া যায়। আটকের সময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। এ পণ্যের কোন বিল অব এন্ট্রির কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আটক পণ্যের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। যে ওষুধগুলো পাওয়া গেছে সেগুলো নকল ও বাংলাদেশে পাওয়া যায়। ভারত থেকে এ জাতীয় ওষুধ আমদানি করা হয় না।