লোকসমাজ ডেস্ক॥ ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি’ প্রতিপাদ্যে গতকাল দেশে আন্তর্জাতিক নারী নিযাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জয়িতা সম্মাননা, আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করা হয় সরকারি ও বেসরকারিভাবে।
সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত প্রতিবেদন-
যশোর : বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা কার্যালয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আফরোজা শিরিন। বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, লিগ্যাল এইড সম্পাদক অ্যাড. কামরুন নাহার কনা, আন্দোলন সম্পাদক উম্মে কুলসুম আলো, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক সুফিয়া বেগম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সায়েদা বানু শিল্পী, সদস্য উম্মে মাকসুদা মাসু প্রমুখ।
অপরদিকে, ‘কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশ মাতৃকার মুক্তি অসম্ভব’ এই প্রতিপাদ্য ধারণ করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার যশোর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাহিত্যিক, শিক্ষাব্রতী, সমাজসংস্কারক এবং নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্জ¦লন কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকারের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য। আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর এনজিও সমন্বয়ক শাহজাহান নান্নু, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক নারী নেত্রী এ্যাড.কামরুন নাহার কনা। আলোচনা সভা শেষে লোক সংগীত পরিবেশন করা হয়। সর্বশেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, চৌগাছায় জয়িতা সম্মাননা পেলেন দুই নারী । আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উপলক্ষে তাদেরকে এ জয়িতা সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে বৃহ¯পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আকলিমা খাতুনকে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতার জন্য সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তিনি পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও সুফিয়া খাতুনকে অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তিনি পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মডেল মাধ্যমিক বিদ্যালয় পাড়ার বাসিন্দা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) কাফী বিন কবির। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়। চৌগাছা সরকারি কলেজের বাংলা বিভাগের সহ-অধ্যাপক মনিরুল ইলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার। মানববন্ধন ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি জয়িতা দুই নারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বাঘারপাড়া : বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল বাঘারপাড়ায় পাঁচজন জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা নিজস্বপরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ^াস, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিলা, জয়ীতা নাসরীন আকতার ও মিরা পাঠক। আলোচনা সভা শেষে পাঁচটি নির্দিষ্ট ক্যাটাগরিতে পাঁচজন নারীকে সম্মননা প্রদান করা হয়। এতে অর্থনৈতিক সাফল্য অর্জনে কুলছুম বিবি, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে নাসরীন আক্তার, সফল জননীতে নুরজাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলায় বিউটি খাতুন ও সমাজ উন্নয়নে মিরা পাঠককে সম্মাননার স্বারক হিসাবে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নড়াইল সংবাদদাতা জানান, সন্ধ্যায় সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীরগ্রাম ক্লাব মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখার আয়োজনে কলোড়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এক আলোচনা সভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাঁচতে শেখার প্রধান নির্বাহী পলাশ গোমেজ, প্রকল্প সমন্বয়কারী মোহন মন্ডল, সমীর কুমার বিশ্বাস ও অশোক কুমার কুন্ডু।
ফুলতলা (খুলনা) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে পাঁচ সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। ফুলতলায় ’জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ বিষয়ক কার্যক্রম গত বৃহস্পতিবার দুপুর ১২টায় হাবিবুর রহমান মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও ফুলতলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, থানার ওসি ইলিয়াস তালুকদার। অনুষ্ঠানে যে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে ক্রেস্ট ও সম্মামনা সনদ দেওয়া হয়েছে তাঁরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মাহফুজা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সৈয়দা সুলতানা রাজিয়া, সফল জননী নারী খোদেজা খানম,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা আলেয়া খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রোকসানা আক্তার।
শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. বীরেন শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, শালিখা থানা পুলিশের তারক বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার আবু বক্কার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা।
সাতক্ষীরা সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগাম অফিসার ফাতেমাতুজ জোহরা, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জোছনা আরা প্রমুখ।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি,তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ জানান, ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শরীফা আক্তার। আলোচনা সভা শেষে অর্থনৈতিক, শিক্ষা ও চাকুরি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা ১০ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।





