বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী বৃক্ষরোপণ ও আলোচনা সভা

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় এক বর্ণাঢ্য র‌্যালী, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২১শে আগস্ট) বিকেলে বাগআঁচড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব সেলিম হোসেন আশা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। এছাড়া, বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহম্মেদ, শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ.এইচ.এম আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুজ্জামান লাল্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওয়াসিউদ্দীন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন ও মনিরুজ্জামান মনি, ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসেন খান ও সদস্য সচিব শরিফুল ইসলাম চয়নসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বাগআঁচড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ রাজনৈতিক পথচলার প্রশংসা করেন এবং দেশ ও জনগণের সেবায় দলটির ভূমিকার কথা তুলে ধরেন।