মালায়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌগাছার আব্দুর রহিমের মৃত্যু

0
ছবি: নিহত আব্দুর রহিম (৪৭)।

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ মালায়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চৌগাছা পৌর সদরের ইছাপুর গ্রামের আব্দুর রহিম (৪৭)। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে তিনি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। তার আকস্মিক মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

তিনি স্ত্রী ও ১৩ বছরের এক ছেলে সন্তান রেখে গেছেন। আব্দুর রহিম ইছাপুর দেওয়ানপাড়া মহল্লার মৃত ওমর আলীর ছেলে।

নিহতের ভাই বড় খোকন মালায়েশিয়ায় থাকা তার এক ভাগ্নে চাঁদের বরাত দিয়ে বলেন, শুক্রবার মালায়েশিয়ার সময় সকাল ৮ টার দিকে আব্দুর রহিম নিজের বাসা হতে কর্মস্থলে মোটরসাইকেলে রওনা দেয়। পথিমধ্যে একটি কাভার্ডভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নিহত আব্দুর রহিমের ভাই বড় খোকন আরও জানান, ২০০০ সালে তিনি অনেক কষ্টে ছোট ভাই আব্দুর রহিমকে মালায়েশিয়াতে পাঠান। দীর্ঘ ২৬ বছর সে একই কোম্পানিতে চাকরি করছে। কোম্পানির মালিকের কাছে একজন বিস্বস্ত কর্মচারী হয়ে ওঠেন।