বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়লেন ভারতীয় রিধিমা পাঠক

0
আসার আগেই শেষ রিধিমার বিপিএল অধ্যায়; মাইক্রোফোন হাতে দেখা যাবে না ভারতীয় মুখ ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে উপস্থাপনা প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে। মাইক্রোফোন হাতে বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল কর্তৃপক্ষ।

বিসিবি সূত্রে জানা গেছে, ঢাকা পর্বে পাকিস্তানের জয়নব আব্বাসের জায়গায় রিধিমার দায়িত্ব পালন করার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে ভারতের আইপিএল থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং এর প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কের উত্তেজনার প্রভাব পড়েছে বিপিএলেও।

উল্লেখ্য, বিসিসিআই-এর নির্দেশে কেকেআর থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। একইসাথে নিরাপত্তাশঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে রিধিমা পাঠককে বাদ দেওয়া হলেও ধারাভাষ্য প্যানেলে পাকিস্তান ও ইংল্যান্ডের সাবেক তারকারা থাকছেন। এবারের আসরে রমিজ রাজা, ওয়াকার ইউনিস ও ড্যারেন গফের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা মাঠের বিশ্লেষণে সক্রিয় রয়েছেন।