বিদেশ প্রত্যাগতদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোরে অবহিতকরণ সেমিনার

0

স্টাফ রিপোর্টার ॥ বিদেশ প্রত্যাগত কর্মীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোরে ক্ষুদ্রঋণ সহায়তা প্রকল্পের অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন যশোর এবং ওয়েলফেয়ার সেন্টার যশোরের আয়োজনে বুধবার দুপুরে যশোর কালেক্টরেট সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. এটিএম মাহবুব উল করিম। যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক ফসিউল আলম প্রমুখ।
সেমিনার পরিচালনা যশোর সরকারি বালিকা বিদ্যালয়েল শিক্ষক আহসান হাবিব পারভেজ। সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সেমিনার বিদেশ ফেরত অভিবাসীদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণদান কার্যক্রম চালানোর পরামর্শ দেওয়া হয়।