বারীনগরে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের বারীনগর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ‘বিশ্ব ডাউন সিনড্রোম’ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সংস্থার হলরুমে আলোচনা সভায় ডাউন সিনড্রোম আক্রান্ত ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত বিষয়ে আলোচনা করা হয়।

বারীনগর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বারীনগর সমাজকল্যাণ সংস্থার নিবার্হী পরিচালক সোহাগ হোসেন, বড় হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রশিদ, আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন প্রমুখ।