বাঘারপাড়া নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার নিন্দা জেলা কৃষক দলের

0

যশোরের বাঘারপাড়া পৌর কৃষকদলের নেতৃবৃন্দের নামে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা কৃষক দলের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাঘারপাড়া পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী আব্দুল হাই মনার নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দায়ের করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারে জোর দাবি জানান। বিবৃতিদাতারা হল- জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল কবির নান্টু ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেন।