বাঘারপাড়ায় সম্প্রীতি বাজায় রাখার দাবিতে মানববন্ধন

0

 

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বেসডর গ্রুপের (ওয়াইপিএজি) উদ্যোগে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার চৌরাস্তায় এ মানববন্ধন হয়।
মানববন্ধনে পিএফজির পিস অ্যাম্বেসডর অধ্যক্ষ মোস্তাক মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিএফজি কোঅর্ডিনেটর ইকরামুল কবির মিঠু, শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান, বাজার কমিটির সভাপতি মশিউল আজম, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংবাদিক প্রদীপ বিশ্বাস প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাকের পার্টির সভাপতি লিটন মোল্লা, পৌর বিএনপির কৃষকদলের সভাপতি নাজিম উদ্দীন, মহিলাদলের নেত্রী দিলরুবা পারভীন, পূজা উদযাপন পরিষদ নেতা প্রণয় সরকার, পিএফজির সহসমন্বয়কারী হাফিজুর রহমান, প্রহল্লাদ বিশ্বাস, উত্তম কুমার ম-ল, রিয়াজ হোসেন, টগর হোসেন প্রমুখ।