বাঘারপাড়ায় মাটি ধসে কিশোরের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার মামুদালিপুর গ্রামে এক কিশোর পুকুরের মাটি চাপা পড়ে মারা গেছে। মৃত কিশোর রামিম (১০) ওই গ্রামের জাহিদ হোসেনের ছেলে। বাঘারপাড়া ফায়ার সার্ভিস দীর্ঘ চার ঘন্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোহাকুলা ইউপি সদস্য মামুদালিপুর গ্রামের সজীম উদ্দীনের একটি মজা পুকুর এস্কেভেটর মেশিন দিয়ে খননের কাজ চলছিলো। পুকুরের এক প্রান্তে বালি উঠায় সেখানে প্রায় বিশফুট গভীর করে বালি উত্তোলন করা হয়। রবিবার বিকেল চারটার দিকে রামিম পুকুরের গভীরতম অংশের পাড়ে এসে দাঁড়ায়। হঠাৎ করে ওই পাড় ধসে পড়ে। এতে রামিম মাটি চাপা পড়ে। ভয়ে এস্কেভেটর চালক পালিয়ে যান। খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিস সেখানে রামিমকে উদ্ধারের কাজ শুরু করে। দীর্ঘ চার ঘান্টা পরিশ্রমে রাত আটটার দিকে রামিমের মরদেহ উদ্ধার হয়।