বাঘারপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের উপদেশমূলক সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ায় এ বছরের এসএসসি-২৩ ও সমমানের পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে উপদেশমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার দোহাকুলা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করেন রাই-কমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং অনুষ্ঠানের সভাপতি সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হাসান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, বীর মুক্তিযোদ্ধা হাছানত আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ডা. চিত্ত রঞ্জন রায়, ভিশন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক এ কে এম হাদিউজ্জামান, বাঘারপাড়া মহিলা দাখিল মাদরাসার শিক্ষক মাহাবুব আলম প্রমুখ। এসএসসি পরিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রত্যাশা দাস ও পার্থ অধিকারী। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা এবং শিক্ষা উপকরণসহ নগদ টাকা বিতরণ করা হয়।