বাগেরহাটে স্বেচ্ছাক্রমে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার কাজ শুরু করেছে জামায়াত

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট সদর উপজেলায় ভৈরব নদের বাঁধের একটি ক্ষতিগ্রস্ত অংশ স্বেচ্ছাক্রমে সংস্কারের কাজ শুরু করেছেন স্থানীয় জামায়াতের কর্মীরা। জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার আমির মাও. ফেরদৌস আলী বলেন, ‘যাত্রাপুর ইউনিয়নের জামায়াতের নায়েবে আমির হাফেজ আব্দুর রহমানের বাড়ি বিষ্ণুপুর গ্রামে। গত ২৬ মে মারা যাওয়ার পর রাস্তাঘাট না থাকায় তাঁর নামাজে জানাজায় অংশ নিতে পারিনি। এর পর থেকে আমরা উদ্যোগ নেই বাধঁ সংস্কারের।’
সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের লাগোয়া ভৈরব নদীর বাঁধের একটি অংশ ভেঙে ও জোয়ারে প্লাবিত হয়ে ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৬ বছর ধরে সরকারি বিভিন্ন দফতরে আবেদন করেও মেলেনি কোনো প্রতিকার। বুধবার ভোরে বাগেরহাট সদর উপজেলার ভৈরব নদীর পাশে বিষ্ণুপুর এলাকার গ্রামবাসীর সহযোগিতায় জামায়াতের বিভিন্ন পযায়ের দুই শতাধিক নেতাকর্মী বাঁধ সংস্কার কাজ শুরু করেন।
স্তানীয় শেখ জিন্নাত হক বলেন, প্রায় দুই কিলোমিটার বাঁধ না থাকায় সামাজিক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। কেউ অসুস্থ হলেও পায়ে হেটেও নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। কেউ মারা গেলে জানাজায় অংশ নিতে আসতে পারে না। জামায়াতে ইসলামীর উদ্যোগে বাঁধ দিয়েছে এতে আমরা খুশি। তবে স্থায়ী বাধঁ নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।